শতরানঃ জেন্টলম্যান- ১
প্লেয়ারস- ৭
অর্ধশতরানঃ জেন্টলম্যান- ২৫
প্লেয়ারস- ৩৫
সর্বচ্চো-দলগত -
প্লেয়ারস রা ৩০০ এর বেশি রান করেছে মোট ৭ বার। সবথেকে বেশি ৩৯৪ রান ১৮৬০ সালে লর্ডসে একমাত্র ইনিংসে।
জেন্টলম্যান কোনওবারই ৩০০ করতে পারেনি।২৭৬ রান সবথেকে বেশি। ১৮৬২ সালে ওভালে প্রথম ইনিংসে।
সেই যুগে ১০০ এর কমে দল হামেশাই আউট হত। তাই সর্বনিম্ন হিসেবে ৫০ রানকে মাপ কাঠি করলে দেখা যাচ্ছে যে অপেশাদাররা ৮ বার ৫০ এর কমে আউট হয়েছে। সবথেকে কম ৩১। ১৮৪৮ সালে লর্ডসে প্রথম ইনিংসে। পেশাদাররা মাত্র তিন বার ৫০ এর কম করেছে। সর্বনিম্ন ২৪। ১৮২৯ সালে লর্ডসে প্রথম ইনিংসে।
৫ উইকেট ও এক ইনিংসে অনেক বার হয়েছে। তাই ৭ উইকেটকে মাপকাঠি করলে দেখা যাবে যে দু দলের হয়ে মোট ২১ বার ৭ উইকেট হয়েছে। যার মধ্যে প্লেয়ারসদের ১৪ বার আর জেন্টলম্যান ৭ বার। একা লিলিহোয়াইট ১০ বার এই কাজ করেছেন। ৯ বার প্লেয়ারস আর ১ বার জেন্টলম্যানের পক্ষে।
ম্যাচে ১০ উইকেট ২৩ বার। প্লেয়ারস দের পক্ষে ১৫ বার । জেন্টলম্যানদের পক্ষে ৮ বার। লিলিহোয়াইট প্লেয়ারসদের জন্য ৭ বার আর জেন্টলম্যানদের জন্য ১ বার করেছেন।
যাই হোক।এই সময় থেকে এই খেলা জাকিয়ে বসে এবং এই খেলার জন্যই ক্রিকেট ভিক্টোরীয় যুগে ইংল্যান্ডের জাতীয় খেলা হয়ে যায়। পরবর্তী প্রায় ৮৫ বছর এই খেলার গুরুত্ব ছিল মারাত্মক। কিন্তু ১৯৫০ থেকে এই খেলা গুরুত্ব হারায়। ঐ সময় কে নিয়ে পরে অবশ্যই লিখব।
No comments:
Post a Comment