Sunday, 17 April 2016

Bengal's captain part 1

ক্রিকেট যদিও আমাদের উপমহাদেশে ১৮ শতকে শুরু হয়েছিল কিন্তু ভারতীয় দের তাতে অংশ নিতে সময় লেগেছিল প্রায় ৭০ বছর। আর বাঙ্গালীরা তাতে অংশ নেয় সেই উনবিংশ শতকে । আমার এই লেখাটি পুরোপুরিভাবে বাংলার অধিনায়ক দের ধরে।
এই লেখাতে "বাংলা" বলতে বোঝাচ্ছে অবিভক্ত ভারতের  বাংলা কে আর ১৯৪৭ এর পরে "পশ্চিমবঙ্গ" কে । কারন বাংলা বলতে ভারতীয় ক্রিকেটে এই দলটিকেই বোঝায়। আরেকটি কথা। অভিবক্ত যে বাংলা রঞ্জী জিতেছিল সেই দলটির নাম ছিল " বাংলা ও আসাম"।
 "বাংলা" নামক ভাষার উৎপত্তি যে অঞ্চল থেকে সেখান থেকে আজ অবধি প্রায় ২৭ টি দল প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছে। কাজেই যদি সীমারেখা না ধার্য করি তাহলে বিষয়টি ... বুঝতেই পারছেন।
    প্রথম যখন এখানে প্রথম শ্রেণি ক্রিকেট শুরু হয় তখন কোনও বাংলার দল খেলেনি। একমাত্র ১৮৭৯ সালে কেম্ব্রীজ বিশ্ববিদ্যালয়ের হয়ে  এ.এস.পেরেরা বলে একজন খেলেছিলেন যার জন্ম কলকাতায়। সম্ভবত তিনি প্রথম খেলোয়াড় প্রথম শ্রেনির ক্রিকেটে যার জন্ম কলকাতায়। যদিও কলকাতায় ভাল ক্রিকেট খেলা হত কিন্তু প্রথম শ্রেণি শুরু হয়নি। সেটা শুরু হল ১৯১৭-১৮ সালে।
 বাংলার গভর্নর দলের সাথে কোচবিহারের মহারাজা দলের খেলা।এইচ.এল.সিমন্স ছিলেন বাংলার গভর্নর দলের নেতা আর কোচবিহার দলের অধিনায়ক ছিলেন রাজকুমার ভিক্টর নিতেন্দ্রনারায়ন। সিমন্স মোটামুটি অল রাউন্ডার ছিলেন। ১১০ টা প্রথম শ্রেণির খেলায় তাঁর ৩০০০ রান  আর ২০০ উইকেট ছিল। যাই হোক ভিক্টরই প্রথম বাঙ্গালি যিনি প্রথম শ্রেণির ক্রিকেটে অধিনায়ক ছিলেন। কোচবিহার দলটি '৪০ এর দশক অবধি প্রথম শ্রেণি খেলেছে। তাদের বাকি অধিনায়করা ছিলেন মহারাজা জিতেন্দ্রনারায়ন, মহারাজা জগদ্বিপেন্দ্রনারায়ন,কুমার হিতেন্দ্রনারায়ন( প্রথম কাউন্টি খেলা বাঙ্গালি),ফ্রাঙ্ক ট্যারান্ট এবং এ.ই.জি.ম্যাক্লায়েন্স এডওয়ার্ড।
 গভর্নর দল ও ১৯৪৮ অবধি প্রথম শ্রেণির খেলা খেলে এ.এল.হোসি (বাংলার প্রথম রঞ্জী অধিনায়ক),সি.কে. নাইডু, কার্ত্তিক বোস, মুস্তাক আলি, টম লংফিল্ড ( রঞ্জী জয়ী অধিনায়ক) এবং শুটে ব্যানারজির নেতৃত্বে।
 এছাড়া আরও দুটো দল বাংলা থেকে প্রথম শ্রেণি খেলেছে।এরা হল বেঙ্গল সাইক্লন এবং বাংলার মুখ্যমন্ত্রি একাদশ। সাইক্লন দলের অধিনায়ক ছিলেন সি.কে. নাইডু। আর মুখ্যমন্ত্রি দলের নেতারা হলেন লালা অমরনাথ এবং মন্সুর আলি খান পাতৌদি।
 বাংলা নামের কোনও দল প্রথম শ্রেণির ক্রিকেট খেলে ১৯৩৫ সালে জ্যাক রাইডারের বেসরকারি অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে যাদের নিমন্ত্রন করে এনেছিলেন পাতিয়ালার মহারাজা। বাংলার অধিনায়ক হন হোসি। তিনি রঞ্জীতেও বাংলার দলনায়ক হন। প্রথমবারই বাংলা সেমিফাইনাল খেলে।হোসি ভাল ব্যাটসম্যান ছিলেন।
 তাঁর পর দলের অধিনায়ক হন রঞ্জী জয়ী দলের এক সদস্য (পরবর্তীকালে অবশ্যই) পি.ভ্যানডারগুচ।মাত্র দুটি ম্যাচে তিনি দলনেতা ছিলেন।মাঝারি ধাঁচের অলরাউন্ডার ৫১ ম্যাচে ১৫০০ এর কিছু বেশি রান আর ৭৩ টা উইকেট নেন তিনি।
এরপর যিনি দলনেতা হন তিনি মাত্র চারটে প্রথম শ্রেণির ম্যাচ খেলেন সারাজীবনে। তাঁর নাম জর্জ ফ্রান্সিস কার্টার।
প্রথম বাঙালি হিসেবে বাংলার প্রথম ক্যাপ্টেন হলেন জিতেন্দ্রনাথ ব্যানারজি।সারাজীবনে মাত্র ১৩ টা প্রথম শ্রেণির খেলা খেলেন তিনি।
তাঁর পরের অধিনায়ক বাংলার প্রথম রঞ্জী জয়ী দলের ক্যাপ্টেন টম লং ফিল্ড। মাত্র তিনটে ম্যাচ এ তিনি অধিনায়ক ছিলেন। তাঁর একটা ছিল ফাইনাল। ওয়াজির আলির দক্ষিণ পাঞ্জাব। যে দলে লালাও ছিলেন। \
প্রাক স্বাধিনতা যুগে বাংলার সেরা ব্যাটসম্যান কার্ত্তিক বোস। সত্যজিৎ রায়ের এই কাকা টি ১১ টি ম্যাচে বাংলার অধিনায়ক ছিলেন। শুধু তাই নয় তিনি এ প্রথম এবং শেষ বাঙ্গালি যিনি ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার অধিনায়ক হন।
 এই পোস্ট এ এই অবধি। এরপর- পরেরটায়।    সাথে পরিসংখ্যান থাকবে।


No comments:

Post a Comment